ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নারী-শিশুসহ ৩৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের বাগদাদে একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় নারী-শিশুসহ ৩৫ জন নিহত হয়েছেন। সোমবার ঈদের কেনাকাটার সময় চালানো হয় এ হামলা।

এতে আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। রয়টার্সের খবরে জানা গেছে এসব তথ্য। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ছয় মাসের মধ্যে বাগদাদে এটিই সবচেয়ে বড় ভয়াবহ বোমা হামলার ঘটনা। এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে আইএস এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হামলার ঘটনার পর ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি দেশটির নিরাপত্তা কমান্ডারদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন।

ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ এক টুইটে বলেন, ঈদের সময় সাধারণ মানুষকে টার্গেট করে এ হামলা চালানো হয়েছে। সন্ত্রাসীদের নির্মূল করতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি।

এবছর এপ্রিলে বাগদাদে আরও একটি বোমা হামলায় নিহত হন ৪ জন ও ২০ জন আহত হন । এছাড়া জানুয়ারিতে আরও দুটি আত্মঘাতী হামলায় প্রাণহানি ঘটেছিল ৩২ জনের। এসব হামলার দায় স্বীকারও করে আইএস।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নারী-শিশুসহ ৩৫ জন নিহত

আপডেট সময় ১১:১৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১