ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রাজশাহী মেডিকেলের করোনায় আরও ১৬ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রামেক হাসপাতালের করোনা ইউনিটের সংক্রমণে আটজন ও উপসর্গে আটজন মারা গেছেন। লিঙ্গভেদে ১৪ জন পুরুষ ও দুইজন নারী মারা গেছেন। মৃতদের অধিকাংশের বয়স ৩৫-৬৫ বছরের মধ্যে।

তিনি আরও বলেন, মৃতের মধ্যে রাজশাহীর নয়জন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের একজন, পাবনার তিনজন ও কুষ্টিয়ার একজন ছিলেন।

রামেক পরিচালক বলেন, করোনা মৃত আটজনের মধ্যে রাজশাহীর চারজন, নাটোরের একজন ও পাবনার তিনজন করোনা সংক্রমণে মারা গেছেন। অন্যদিকে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন ও কুষ্টিয়ার একজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ২৫৮ জন ও উপসর্গ নিয়ে ২৬৯ জন ভর্তি রয়েছেন।

হাসপাতালের পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৮৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৬৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৪৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৫০ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রাজশাহী মেডিকেলের করোনায় আরও ১৬ জনের মৃত্যু

আপডেট সময় ১১:০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১