ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

হবিগঞ্জে মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলে নিহত

প্রতীকী ছবি

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলে নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জুলাই) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের করচা হাওরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দৌলতপুর ইউনিয়নের করচা গ্রামের নগরবাসী বৈষ্ণবের ছেলে রিপন বৈষ্ণব (২৮) ও একই ইউনিয়নের কবিরপুর গ্রামের নীলকান্ত বৈষ্ণবের ছেলে বাবুল বৈষ্ণব (৪৫)। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালে করচা নামের হাওরে মাছ ধরতে যান দুই জেলে। একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তারা মারা যান। তাৎক্ষণিক অন্য জেলেরা তাদের মরদেহ বাড়িতে পৌঁছে দেন।

বানিয়াচং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ জানান, বজ্রপাতে দুই জেলের মৃত্যুর খবর জেলা অফিসে পাঠানো হয়েছে। সেখান থেকে নির্দেশনা এলে তাদের পরিবারকে সরকারি সহায়তা দেয়া হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

হবিগঞ্জে মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলে নিহত

আপডেট সময় ০৬:৫৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১