ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টানা দুই সপ্তাহ বন্ধ থাকার পর রাজধানীসহ সারাদেশে গণপরিবহন চালু

স্টাফ রিপোর্টার : টানা দুই সপ্তাহ বন্ধ থাকার পর রাজধানীসহ সারাদেশে গণপরিবহন চালু হয়েছে। করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ও মৃত্যু রোধে সরকারি নির্দেশনায় গত ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত দুই সপ্তাহের কঠোর লকডাউনে সব ধরনের গণপরিবহন বন্ধ ছিল।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে বাস, লঞ্চ, ট্রেন ও উড়োজাহাজসহ সব ধরনের গণপরিবহন শর্তসাপেক্ষে ফের চালুর অনুমতি দিয়েছে সরকার।

এর আগে লকডাউনজনিত কারণে গত দুই সপ্তাহ রাজধানীতে জরুরি প্রয়োজন ছাড়া কোনো প্রকার যানবাহন ও মানুষের চলাচল প্রায় বন্ধ ছিল।

লকডাউন শিথিল করে গণপরিবহন চলাচলের অনুমতি পাওয়ায় আজ ভোর থেকেই রাজধানীর বিভিন্ন রুটে ছোট-বড় বাস, সিএনজিচালিত অটো রিকশা, ভাড়ায়চালিত মোটরসাইকেল, টেম্পুসহ বিভিন্ন পরিবহনের যাত্রী চলাচল শুরু হয়।

ভোর বেলায় পরিবহন ও যাত্রী সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে রাস্তায় গণপরিবহনসহ অন্যান্য যানবাহনের সংখ্যা বাড়তে থাকে।

এদিকে, লকডাউনের পর আজ প্রথম দিনের মতো মার্কেট ও শপিংমল খুলেছে। এসব মার্কেটের কর্মচারীদের সকাল থেকেই বিভিন্ন গণপরিবহনে করে মার্কেটের সামনের স্টপেজে নামতে দেখা যায়।

ট্যাগস

আপডেট সময় ১১:২৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১