ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে হজের জন্য স্মার্ট কার্ড চালু

আন্তর্জাতিক ডেস্ক : এবারের হজের জন্য স্মার্ট কার্ড চালু করেছে সৌদি আরব। এ স্মার্ট হজ কার্ডে সকল ধরনের সেবার আরেয়াজন করা হয়েছে।

এসব সেবার মধ্যে আছে হজ ক্যাম্পে প্রবেশ, গণপরিবহন ব্যবহার, হোটেলে প্রবেশ ও এটিএম কার্ডের মাধ্যমে অর্থ প্রদানের মতো বিষয়গুলো।

মক্কা আল-মুকার্রমার গভর্নর ও কেন্দ্রীয় হজ কমিটির চেয়ারম্যান প্রিন্স খালেদ আল-ফয়সালের উপস্থিতিতে এ কার্ডটি উদ্বোধন করা হয়।

তিনি সোমবার (মক্কা ও মদিনায় অবস্থিত) হজের পবিত্র স্থানগুলো ভ্রমণ করে হজযাত্রীদের গ্রহণে এসব এলাকার অবকাঠামোগত প্রস্তুতি নিরীক্ষণ করেন।

এ নিরাপত্তা নিয়ন্ত্রণ কেন্দ্র থেকেই স্মার্ট হজ কার্ড প্রদান করা হবে। এ স্মার্ট হজ কার্ডটি হজযাত্রীদের সফরের সময় তাদের প্রদান করা হবে।

ওই কার্ডের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে হজের অনুমতি দেয়া হবে আর অতিথেয়তা ও আপ্যায়নের ব্যবস্থা করা হবে। পরিবহনে যাতায়াতের সময় হজযাত্রীর লাগেজ পরিবহন থেকে তাওয়াফ ও মিনা সফরের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ন্ত্রণ করা হবে এ স্মার্ট হজ কার্ড দ্বারা।

বিশাল স্থানে খাওয়ার জন্য জমায়েত হওয়ার পরিবর্তে হজযাত্রীদের কক্ষে তৈরি খাবার সরবরাহ করা হবে।

সূত্র : গালফ টুডে

ট্যাগস

সৌদি আরবে হজের জন্য স্মার্ট কার্ড চালু

আপডেট সময় ০৪:৫৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১