ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

পদত্যাগ করলেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফরে পদত্যাগের পরিকল্পনার জানিয়েছেন। 

জাতিসংঘের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পারিবারিক একটি স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলার তিনি ইউনিসেফ প্রধান এই সিদ্ধান্ত নিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) সাবেক প্রধান হেনরিয়েটাকে ২০১৮ সালে নিয়োগ দেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইউনিসেফ প্রধান হিসেবে নতুন কাউকে নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন।

১৯৪৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ইউনিসেফে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন সাতজন। এরা সবাই যুক্তরাষ্ট্রের নাগরিক।

জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, মহামারি করোনা ভাইরাস মোকাবিলার বৈশ্বিক উদ্যোগে ইউনিসেফের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে শিশুদের জীবন উন্নয়নে তার সেবা ও সংস্থাটিতে তার অনুপ্রেরণাদায়ী ভূমিকার গুতেরেস ধন্যবাদ জানিয়েছেন।

মুখপাত্র আরও বলেন, তার নেতৃত্বের ফলে ইউনিসেফ এখন বৃহত্তর সরকারি ও বেসরকারি খাতের অংশীদার এবং এসডিজি অর্জনে দৃঢ় মনোযোগী।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

পদত্যাগ করলেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা

আপডেট সময় ১২:১৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১