ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় পুকুর থেকে মুয়াজ্জিনের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নওগাঁ :  নওগাঁ সদরে পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার শৈলগাছী ইউনিয়নের চকচাঁপাই গ্রামের মেসার্স সীমানা ব্রিকস নামের ইটভাটার পাশে একটি পুকুরে মঙ্গলবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল কুদ্দুসের বাড়ি উপজেলার শৈলগাছী ইউনিয়নের চকচাঁপাই গ্রামে। তিনি স্থানীয় শিংবাচা ফোকরা বাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

শৈলগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর সরদার জানান, সোমবার বিকেলে আব্দুল কুদ্দুস বাড়ি থেকে শৈলগাছী বাজারে যাওয়ার কথা বলে বের হন। অনেক রাত হলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরে মঙ্গলবার সকালে হাত-পা বাঁধা কুদ্দুসের মরদেহটি পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, নিহত আব্দুল কুদ্দুসের মরদেহ হাত-পা মোড়া (শরীরে পেছনে বাঁধা) অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া তার ডান চোখের পাশে ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে মারধর করে হাত বেঁধে মরদেহটি পুকুরে ফেলে রেখে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় পুকুর থেকে মুয়াজ্জিনের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:১৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১