ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নওগাঁ : নওগাঁর মান্দায় নদী থেকে অজ্ঞাত এক নারীর (৪০) অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার কালিকাপুর বাজার সংলগ্ন আত্রাই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে কালিকাপুর বাজার সংলগ্ন এলাকায় হঠাৎ করেই এক নারীর লাশ ভাসতে দেখা যায়। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন তারা।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, উদ্ধার হওয়া মরদেহটি একজন নারীর। তাঁর পরনে পেটিকোট ও গায়ে প্রিন্টের ব্লাউজ ছিল। বয়স অনুমান ৪০ বছর।

ওসি আরো বলেন, ফরেনসিক পরীক্ষার জন্য নওগাঁর সিআইডির একটি টিম নমুনা সংগ্রহ করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৮:০০:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১