ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

বাংলাদেশসহ চার দেশে চার জন নতুন রাষ্ট্রদূতকে মনোনয়নের জন্যে প্রস্তাব

পিটার ডি হাস

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশসহ চার দেশে চার জন নতুন রাষ্ট্রদূতকে মনোনয়নের জন্যে প্রস্তাব করেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৯ জুলাই) হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউস জানায়, জো বাইডেন বাংলাদেশের জন্য পিটার ডি. হাস, ভারতের জন্য এরিক গার্সেটি, চিলির জন্য বার্নাডেট মিহান এবং মোনাকোর জন্য ক্যাম্পবেল বাওয়ারের নাম প্রস্তাব করেছেন।
হোয়াইট হাউস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পিটার ডি হাস বর্তমানে ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট এবং অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট হিসেবে কাজ করছেন। কর্মজীবনে তিনি ভারতের মুম্বাইসহ বিদেশের আরও ৫টি মিশনে কনস্যুলেট জেনারেল হিসেবে কাজ করেছেন।

হাশ জার্মানির ইলিনয় ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল স্টাডিজে বিএ করেছেন। তিনি মার্শাল স্কলার হিসেবে লন্ডন স্কুল অফ ইকোনমিকসে পড়াশোনা করেছেন।

সেখানে তিনি  এমএসসি ডিগ্রি অর্জন করেছেন। তিনি জেমস ক্লিমেন্ট ডান অ্যাওয়ার্ড এবং যুক্তরাষ্ট্রের সিনিয়র অফিসারদের হিসেবে অর্থনৈতিক সাফল্যের জন্য কর্ডেল হাল পুরস্কার পান। মাতৃভাষা ইংরেজির পাশাপাশি তিনি ফরাসি এবং জার্মান ভাষায় সমানভাবে দক্ষ।

এদিকে জো বাইডেনের এই রাষ্ট্রদূতদের মনোনয়ন প্রস্তাব মার্কিন সিনেট চূড়ান্ত করবে। মনোনয়ন চূড়ান্ত হলে বর্তমানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হবেন পিটার ডি হাস।

সূত্রঃ হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইট

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

বাংলাদেশসহ চার দেশে চার জন নতুন রাষ্ট্রদূতকে মনোনয়নের জন্যে প্রস্তাব

আপডেট সময় ১০:৫৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১