ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

প্রধানমন্ত্রীর আম উপহার পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে হাড়িভাঙা আম উপহার পেয়ে তাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, আম উপহারের সৌজন্যতা আমার হৃদয় ছুঁয়েছে। ঢাকা সফরের সময় আমাকে যে অসাধারণ আতিথেয়তা দেয়া হয়েছিল, এই আম উপহার সেটাই স্মরণ করিয়ে দিলো।

চিঠিতে মোদি আরও উল্লেখ করেন, কোভিড-১৯ মহামারিতে নানা ধরনের প্রতিবন্ধকতা সত্ত্বেও উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সমুন্নত হয়েছে। করোনাকালেও আমাদের দ্বিপক্ষীয় বিষয়গুলো এগিয়ে চলেছে, যা আমাদের উভয়ের জন্য ভালো।

প্রতি বছর আমের মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের কাছে উপহার হিসেবে আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া, শেখ হাসিনার উপহারের আম পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।

ভারতের শীর্ষ নেতাদের জন্য গত ৪ জুলাই বেনাপোল বন্দর দিয়ে প্রধানমন্ত্রী ২ হাজার ৬শ কেজি আম পাঠান।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

প্রধানমন্ত্রীর আম উপহার পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

আপডেট সময় ০৪:২৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১