ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর সাপাহার সীমান্তে অনুপ্রবেশের দায়ে ৮ বাংলাদেশি আটক

স্টাফ রিপোর্টার, নওগাঁ :  নওগাঁর সাপাহার সীমান্তে প্রবেশ কালে ৮ জন বাংলাদেশী বিজিবির হাতে আটক হন। সোমবার (৫ জুলাই) গভীর রাতে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, কয়েক মাস আগে যশোর ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে আট বাংলাদেশি কাজ করার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে ভারতীয় পুলিশের হাতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হন। এসময় দমদম সেন্ট্রাল জেলে বিভিন্ন মেয়াদে তাদের সাজা প্রদান করা হয়।

সাজা শেষে গতকাল সোমবার তাদের ছেড়ে দেয়া হলে ভারতীয় বিএসএফ রাতের আঁধারে তাদের ভারতের সীমান্ত পার করিয়ে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়। এসময় নওগাঁ ব্যাটেলিয়ন ১৬ বিজিবির হাপানিয়ার ক্যাম্পের জোয়ানরা টহলরত অবস্থায় তাদের দেখতে পেয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করেন।

আটককৃতরা হলেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার জহুর আলী গাজী (৩৭) ও তার স্ত্রী সালমা পারভীন (৩০), জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রায়পুর গ্রামের শরিফুল ইসলাম (২৭), সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার শ্রীফলকাটি গ্রামের আবু হাসান (৩২) তার স্ত্রী নুরনাহার বেগম (২৭), নড়াইল জেলার কালিয়া থানার ফুলদা গ্রামের সোনিয়া খাতুন (২৫), ময়মনসিংহ জেলার নতুন বাজার এলাকার সাদিয়া খন্দকার ইভা (২৪) এবং কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নওদাপাড়া গ্রামের পপি আক্তার (২১)।

এ বিষয়ে নওগাঁ ব্যাটেলিয়ন ১৬ বিজিবির হাপানিয়ার ক্যাম্পের নায়েব সুবেদার মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, রাতে নদীর পানিতে সাঁতার কাটার শব্দ পেলে নদীর কাছে আমাদের জোয়ানরা তাদের গতিরোধ করে আটক করে।

এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, যেহেতু তারা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে তাই ১৪ দিন কোয়ারেন্টাইনে রেখে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলা হাজতে প্রেরণ করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর সাপাহার সীমান্তে অনুপ্রবেশের দায়ে ৮ বাংলাদেশি আটক

আপডেট সময় ০৮:২৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১