ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

হজের পবিত্র স্থানগুলোতে অনুমতি ছাড়া প্রবেশ করলে ১০ হাজার রিয়াল জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক :  অনুমতি ছাড়া মসজিদুল হারাম ও হজের পবিত্র স্থানগুলোতে প্রবেশ করলে তাকে সৌদি ১০ হাজার রিয়াল ( বাংলাদেশি টাকায় দুই লাখ ২৫ হাজারের একটু বেশি) জরিমানা করা হবে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই খবর দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ। এই আদেশ আজ সোমবার থেকে শুরু হয়ে হজ শেষ না হওয়া পর্যন্ত চলবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হজের পবিত্র স্থানগুলোর মধ্যে বিশেষ করে মিনা, মুজদালিফাহ ও আরাফাতের ময়দানে অনুমতি ছাড়া কেউ প্রবেশের চেষ্টা করলে এই জরিমানা করা হবে। আর কেউ যদি দ্বিতীয়বার জরিমানার শিকার হন, তাহলে তাকে দ্বিগুণ জরিমানা করা হবে বলে জানানো হয়।

সকল নাগরিক ও বাসিন্দাকে চলতি বছরের হজের বিষয়ে জারি করা নির্দেশাবলী পালন করার আহ্বান জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিরাপত্তা কর্মীরা বিধিনিষেধ লঙ্ঘন রোধ করতে গ্র্যান্ড মসজিদ ও হজের পবিত্র স্থানগুলোতে যাওয়ার সড়কগুলোতে দায়িত্ব পালন করবেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

হজের পবিত্র স্থানগুলোতে অনুমতি ছাড়া প্রবেশ করলে ১০ হাজার রিয়াল জরিমানা

আপডেট সময় ১১:৪৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১