ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নওগাঁর সাপাহারে স্ত্রী হত্যা মামলার স্বামী আটক

ঘাতক স্বামী সেলিম

স্টাফ রিপোর্টার, নওগাঁ : নওগাঁর সাপাহারে স্ত্রী হত্যা মামলার মূল আসামি ঘাতক স্বামী সেলিম (২৫) কে থানা পুলিশ গ্রেফতার করেছে। 

শনিবার ভোররাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সাহাপাড়া এলাকায় তার এক আত্মীয়ের বাড়ী হতে তাকে গ্রেফতার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল মাহমুদ জানান, গত ২৩ জুন উপজেলার মাস্টার পাড়া এলাকার মাতৃছায়া ছাত্রাবাস হতে সুমি (১৭) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার দিন সুমীর স্বামী উত্তর পাতাড়ী গ্রামের মফিজুল ইসলামের ছেলে সেলিম (২৫) পালিয়ে যায়। পরবর্তী সময়ে ওই দিন রাতে নিহত গৃহবধু সুমীর বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার জের ধরে শনিবার ভোররাতে শিবগঞ্জ উপজেলার কানসাট মনাকষা সাহাপাড়া এলাকায় সেলিম তার এক আত্মীয়ের বাড়ীতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে আসামি সেলিমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল মাহমুদ আরো জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে। শনিবার দুপুরে ৭দিনের রিমান্ড আবেদন করে গ্রেফতারকৃত সেলিমকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

নওগাঁর সাপাহারে স্ত্রী হত্যা মামলার স্বামী আটক

আপডেট সময় ০৭:৩৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১