ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

জাপানে প্রবল বৃষ্টি ও ভূমিধ্বস, নিহত ২০

গত ৪৮ ঘণ্টায় শিজুওকার পাশাপাশি কানাগাওয়া অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে,এতে তলিয়ে গেছে সড়ক ও বাসা বাড়ী

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে প্রবল বৃষ্টিপাতের পর আচমকা ভূমিধ্বস দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার দেশটির মধ্যাঞ্চলীয় শহর আতামিতে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএইচকে।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে এনএইচকে জানিয়েছে, ভূমিধসে শিজুওকা অঞ্চলের বেশ কয়েকটি বাড়িঘর ভেসে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে আতামি শহরে ভূমিধসে একাধিক বাড়ি চূর্ণবিচূর্ণ হয়ে ভেসে যেতে দেখা গেছে।

জাপানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুলিশ এবং দমকল বাহিনী নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ শুরু করেছে। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় শিজুওকা কর্মকর্তারা জাতীয় সরকারের কাছে সাহায্য চেয়েছে।

ঘটনাস্থলের কাছাকাছি এলাকাগুলোতে রেল চলাচল স্থগিত করা হয়েছে। ভূমিধসের আঘাতে গাড়ি উল্টে গিয়ে কানাগাওয়া অঞ্চলে অন্তত একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এনএইচকে’র তথ্যমতে, গত ৪৮ ঘণ্টায় শিজুওকার পাশাপাশি কানাগাওয়া অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, যার প্রভাবে স্থানীয় কর্তৃপক্ষগুলো আকস্মিক বন্যা ও তৎসম্পর্কিত সম্ভাব্য বিপর্যয়ের সতর্কতা জারি করতে বাধ্য হয়।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটির বেশ কিছু এলাকায় আরও অন্তত দুদিন ভারি বৃষ্টিপাত হতে পারে।

সূত্র: আল জাজিরা

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

জাপানে প্রবল বৃষ্টি ও ভূমিধ্বস, নিহত ২০

আপডেট সময় ০১:১৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১