ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ব্রাহ্মণবাড়িয়াই বিল থেকে দুই শিশুর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামের কুল্লাইর বিল থেকে মঙ্গলবার (২৯ জুন) সকালে মো: হোসাইন (৭) ও মো: মোরসালিন (৬) নামে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ জুন) সকাল থেকে তারা নিখোঁজ ছিল। নিহত হোসাইন ডালাগ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ও মোরসালিন একই গ্রামের তৌহিদ মিয়ার ছেলে।নিহতদের পরিবারের স্বজনদের বরাত দিয়ে বিজয়নগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো: ফয়সাল আহমেদ জানান, হোসাইন ও মোরসালিন সোমবার সকালে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলতে যায়।

এরপর আর বাড়ি ফিরে আসেনি। সন্ধ্যার দিকে পরিবারের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়। মঙ্গলবার সকাল ছয়টার দিকে কুইল্লার বিলে ওই দুই শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা।

পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তবে তাদের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল রেজা জানান, শিশুদের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, বিলের বর্ষার পানিতে ডুবে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

তবে মেডিকেল রিপোর্ট না আসা পর্যন্ত এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই বিস্তারিত জানা যাবে। তবে থানায় এ নিয়ে অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ব্রাহ্মণবাড়িয়াই বিল থেকে দুই শিশুর লাশ উদ্ধার

আপডেট সময় ০২:০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১