ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুর ১২ নম্বরে লিফটের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাওন সর্দার (২২) নামে এক যুবক মারা গেছেন। শুক্রবার (২৫ জুন) বেলা ২টার দিকে মিরপুর ১২ নম্বর সেকশন ডিওএইচএস এলাকায় নির্মাণাধীন ভবনের ৮ তলায় বিদ্যুৎস্পৃষ্ট হন ওই যুবক।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা সাড়ে তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী নাছির উদ্দিন জানান, তারা মিরপুর ১২ নম্বর সেকশনের ডিওএইচএস এলাকায় একাত্তর ডেভলপার কোম্পানির নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। দুপুরে শাওন লিফটের উপরে উঠে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করার সময় বিদ্যুৎপৃষ্ট হন। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান তিনি।

নাছির আরও জানান, শাওনের বাড়ি বরিশাল জেলার গৌরনদি উপজেলায়। বাবার নাম বাবুল সর্দার। তিনি মুগদা মানিকনগর এলাকার একটি মেসে থাকতেন। ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শাওনের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

আপডেট সময় ০৫:০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১