ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বগুড়ায় ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ঘরে স্ত্রীর ঝুলন্ত মরদেহ রেখে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছেন। শুক্রবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার আটাইল গ্রাম থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ওই গৃহবধূর নাম মোছা. আদুরী খাতুন (৩০)। তিনি উপজেলার ভবানীপুর ইউনিয়নের আটাইল গ্রামের আবু হানিফের স্ত্রী। পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, বিয়ের পর থেকে মোছা. আদুরী খাতুন ও আবু হানিফের মধ্যে বনিবনাত হচ্ছিল না।

যার কারণে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এর জেরে আদুরীকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ফের ঝগড়া হয়।

একপর্যায়ে মারধরও করা হয় তাকে। নির্যাতনে অতিষ্ঠ হয়ে রাত আটটার দিকে নিজ শয়নকক্ষের গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। মধ্যরাতে আদুরী খাতুনের ঝুলন্ত মরদেহ দেখে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যান।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বগুড়ায় ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:১৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১