ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নওগাঁর আত্রাইয়ে দেয়াল চাপা পড়ে প্রাণ গেল শিশুর

স্টাফ রিপোর্টার, নওগাঁ:  নওগাঁর আত্রাইয়ে দেয়াল চাপা পড়ে সাকিবুল হাসান নিহাল (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। শনিবার (১৯ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার পাঁচুপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাকিবুল হাসান নিহাল গ্রামের মীর ফিরোজ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পাঁচুপুর গ্রামের ইদ্রিস আলীর বাড়ির মাটির দেয়ালের পাশ দিয়ে নিহালসহ আরও কয়েকজন যাচ্ছিল।

গত কয়েকদিনের বৃষ্টিতে মাটির দেয়ালটি নরম হয়ে যায়। এ সময় হঠাৎ দেয়াল ভেঙে জুলেখা বিবি (৫৫), আনোয়ারা (৭০) ও সাকিবুল হাসান নিহালসহ চারজন ঘটনাস্থলে চাপা পড়েন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক নিহালকে মৃত ঘোষণা করেন।

আহত জুলেখা বিবিকে রাজশাহী মেডিকল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ না দেয়ায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে। গুরুতর আহত একজন রাজশাহী মেডিকল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে দেয়াল চাপা পড়ে প্রাণ গেল শিশুর

আপডেট সময় ০৭:০০:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১