ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ঠাকুরগাঁওয়ে বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিক যুগলের আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ইঁদুর মারা বিষ (গ্যাস টেবলেট) খেয়ে যতন চন্দ্র সিংহ (১৮) ও সুমি বালা (১৪) নামে প্রেমিক যুগল আত্মহত্যা করেছে।

দুজনের প্রেমের সম্পর্ক মেনে নিয়ে বিয়েতে রাজি না হওয়ায় দুজনে আত্মহত্যা করেছে বলে পুলিশ ও তাদের পরিবারের লোকজন প্রাথমিক ভাবে ধারণা করছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চাড়োল ইউনিয়নের খালিপুর গ্রাম থেকে দুজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। মৃত যতন চন্দ্র ওই গ্রামের দেবেন্দ্র চন্দ্র সিংহের ছেলে ও মৃত সুমি বালা একই পরিবারের যতীন চন্দ্রের কন্যা।

পরিবারের লোকজন বলছে, আমাদের ধর্মীয় রীতিতে একই পরিবারের ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার বিধান নেই। এজন্যই আমরা বিয়ে দিতে রাজি হয়নি। তাছাড়া দুজনের বিয়ের বয়স হয়নি।

বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) আব্দুস সবুর পরিবারের লোকজনের বরাত দিয়ে জানান, ছেলে ও মেয়ে দুজনেই নাবালক। দুজনেই একই পরিবারের চাচাতো ভাই-বোন।

বাড়িতে প্রেমের সম্পর্ক জানার পর বিয়েতে রাজি না হওয়ায় বিষপান করে আত্মহত্যা করেছে। এ ঘটনায় দুজনের পরিবার বাদী হয়ে থানায় ইউডি মামলা করেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ঠাকুরগাঁওয়ে বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিক যুগলের আত্মহত্যা

আপডেট সময় ০৮:১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১