ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ভ্যানচালকের হত্যা ,গ্রেফতার ৪

মাদানিপুর প্রতিনিধি :মাদারীপুরের রাজ্যের উপজেলার মজুমদার কান্দি গ্রামে গত ২৩ মে রাতে ভ্যানচালক মোতাহারকে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার ২০ দিনে মধ্যে হত্যার রহস্য উন্মোচন ও হত্যায় জড়িত মূল আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মূলত জমি-জমা নিয়ে দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়। 

আজ সোমবার (১৪ জুন) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান মাদারীপুর পুলিশ সুপার মো. গোলাম মোস্তফা রাসেল এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃত মূল আসামী ইলিয়াস মোল্লা ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাতে বলা হয়, এমারত ফরাজীর সাথে ভ্যানচালক মোতাহারের জমি-জমা নিয়ে বিরোধ ছিল।

জমিটি মোতাহারের দখলে থাকার কারণে তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়। হত্যাকাণ্ডে ২ লাখ টাকার কন্টাক্ট হয় এবং হত্যাকাণ্ডে সরাসরি ৫ জন অংশ নেয়। অগ্রিম বাবদ ৫ হাজার টাকা নেন তারা

গত ২৩ মার্চ রোববার রাতে এমারত ফরাজী, ইলিয়াস মোল্লা ও আনোয়ার মোল্লাসহ ৫ জন একত্রিত হয়। মোতাহার এশার নামাজ শেষে যখন মসজিদ থেকে বাড়ি ফিরছিল তখন পথে পিটিয়ে এবং শ্বাসরোধ করে তাকে হত্যা করে। পরে পাশের একটি পাট ক্ষেতে লাশ ফেলে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় রাজৈর থানায় হত্যা মামলা হলে পুলিশি তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০ দিনের মধ্যে মোতাহার হত্যার মূল রহস্য উন্মোচন এবং হত্যাকাণ্ডে জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়।

ইলিয়াস মোল্লা স্বীকারোক্তি অনুযায়ী এ হত্যাকাণ্ডে সরাসরি ৫ জন অংশ নিলেও আরও দু’জন হত্যার পরিকল্পনায় অংশ নিয়েছিল। বাকি পালাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও সংবাদ সম্মেলনে জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

ভ্যানচালকের হত্যা ,গ্রেফতার ৪

আপডেট সময় ০৩:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১