ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

তেঁতুলিয়ায় পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

তেঁতুলিয়া প্র্রতিনিধি :পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কাভার্ডভ্যান ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রুবেল (২০) ও স্বপন (১৮) নামে দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন সুজন (১৯) নামে আরেক যুবক। 

বুধবার রাত ১০টার দিকে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি এলাকার পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত রুবেল তেঁতুলিয়া উপজেলার কালান্দিগঞ্জ বোয়ালমারী এলাকার কালুমিয়ার ছেলে এবং স্বপন বোদা উপজেলার ফুলতলা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পিকআপ চালক রুবেল যাত্রী হিসেবে পিকআপের সামনের আসনে স্বপন ও সুজনকে নিয়ে পঞ্চগড় থেকে তেঁতুলিয়া যাচ্ছিলেন। বুড়াবুড়ি এলাকায় তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে পিকআপ চালক রুবেল মারা যান। গুরুতর আহত অবস্থায় স্বপন ও সুজনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল নেওয়ার পর চিকিৎসাধীন স্বপনও মারা যান। সুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি রবিউল আজম সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের তথ্য নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

তেঁতুলিয়ায় পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ১২:২৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১