ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর সাপাহারে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের

স্টাফ রিপোর্টার, নওগাঁ : নওগাঁর সাপাহারে বজ্রপাতে হোসেন আলী (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৭জুন) বিকেল সাড়ে ৪টার দিকে গাছে উঠে জাম পাড়তে গিয়ে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে।

নিহত হোসেন আলী সাপাহার উপজেলার সাহাবাজপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন দুপুরে খাবার খেয়ে হোসেন আলী বাড়ীর পাশের জামগাছের জাম পাড়ছিল।

এমন সময় হঠাৎ আকাশ থেকে বৃষ্টির সাথে বজ্রপাত ঘটলে হোসেন আলী বজ্রপাতের বিকট শব্দে ও ঝলকানিতে গাছ থেকে মাটিতে পড়ে যায়।

এসময় তাকে অচেতন অবস্থায় সাপাহার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক হোসেন আলীকে মৃত ঘোষণা করে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাপাহার থানার অফিসার ইনচার্জ মো. তারেকুর রহমান সরকার।

ট্যাগস

নওগাঁর সাপাহারে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের

আপডেট সময় ০৭:১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১