ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

স্টাফ কোয়ার্টার থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ  রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের একটি ভবনের বাথরুম থেকে ইসরাত জাহান তুষ্টি (২১) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার (৬ জুন) সকাল সোয়া ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাক স্টেশনের স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টার ইউনিট ২-এর ১৮ নম্বর ভবনের নিচতলায় একটি রুমের বাথরুমের দরজা ভেঙে ভেতরে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় ইসরাতকে।

পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দু’জন শিক্ষার্থী মিলে স্টাফ কোয়ার্টারের নিচতলায় একটি রুমে সাবলেট থাকতেন। সকালে তার রুমমেট ঘুম থেকে উঠে বাথরুমের দরজা ভেতর থেকে লাগানো দেখতে পান। তবে ভেতরে কলের পানি পড়ছিল।

এরপর ওই রুমমেট ৯৯৯ এর মাধ্যমে তাদের খবর দিলে পরে ওই বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

অসুস্থতাজনিত কারণে তিনি বাথরুমের ভেতরে পড়ে মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে জানতে পেয়েছি। তিনি গত শনিবার (৫ জুন) বৃষ্টিতে ভিজেছিলেন। এছাড়া তার ঠাণ্ডার সমস্যা ছিল বলে জানতে পেরেছি।

এদিকে মৃতের সহপাঠী শাফায়েত আহমেদ জানান, ইসরাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। থাকতো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ৪২২ নম্বর কক্ষে।

হল বন্ধ থাকায় ইসরাত আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে সাবলেট থাকতো। তার বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলায়। বাবার নাম আলতু মিয়া।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ওই শিক্ষার্থীকে বাথরুমের দরজা ভেঙে উদ্ধার করে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

স্টাফ কোয়ার্টার থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১