ঢাকা ১১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

রাজধানীর গুলশানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশান মেইনরোড এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন আলম মোল্লা (৩৮) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন।

শনিবার (৫ জুন) সকালে এ দুর্ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তার সহকর্মীরা শাহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহিনের সহকর্মী শামসুল ইসলাম জানান, তারা গুলশানে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পানির মোটরের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গুলশান থেকে বিদ্যুৎস্পৃষ্টে আহত একজন নির্মাণশ্রমিককে ঢামেকে আনা হয়।

পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

রাজধানীর গুলশানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত

আপডেট সময় ১২:২১:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১