ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

স্মার্টফোন কিনে দিবি না, বলেই কিশোর গলায় ফাঁস দিল

কুড়িগ্রাম প্রতিনিধি: স্মার্টফোন কিনে না দেয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে এক কিশোর ‘আত্মহত্যা’ করেছে বলে জানিয়েছে পুলিশ।

ওই কিশোরের নাম রানা মিয়া (১৫)। সে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের কৃষক নাছির উদ্দিনের ছেলে। ফুলবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বুধবার (২ জুন) রাতে কুড়িগ্রামের ফুলবাড়ি ইউনিয়নের চন্দ্রখানা গ্রামে ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার (৩ জুন) সকাল ১০টায় এ তথ্য করেন ফুলবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক।

তিনি জানান, রানা মিয়া আগে থেকেই তার বাবা-মায়ের কাছে একটি স্মার্টফোনের বায়না ধরে আসছিল। তবে দরিদ্র কৃষক বাবা জমির ফসল তুলে তা বিক্রি করে ফোন কিনে দিতে চেয়েছিলেন।

কিন্তু ওই কিশোর বুধবার বিকেলেও তার বাবার কাছে ফোনের বায়না ধরে। নাসির উদ্দিন ছেলেকে ফোন কিনে দিতে চেয়ে বাজারে চলে যান। পরে অভিমানে রাতে ওই কিশোর তার শয়ন কক্ষের ধর্নায় রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তার মামা শফিকুল এসে ভাগনেকে ডাকতে শুরু করেন। সাড়া না পেয়ে ঘরের দরজা বন্ধ থাকায় পেছনের বেড়া ভেঙ্গে ঘরে প্রবেশ করে রানা মিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে খবর পেয়ে ফুলবাড়ি থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।এসআই আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

স্মার্টফোন কিনে দিবি না, বলেই কিশোর গলায় ফাঁস দিল

আপডেট সময় ০৫:৪৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১