ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কুড়িগ্রামে পিকআপ ভ্যানচাপায় নিহত ১

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পিকআপ ভ্যানের চাপায় আতিকুর রহমান বিপ্লব (৪০) নামের এক বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) এক সুপারভাইজার নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন তার ছোট ভাই। তিনি রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।মঙ্গলবার (১ জুন) রাত ১১টায় উপজেলার সোনাহাটের দাদা মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব ভুরুঙ্গামারী বিআরডিবি অফিসে সুপারভাইজার পদে কর্মরত। তিনি উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারীর পাঁচমাথা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপ্লব ভূরুঙ্গামারী বিআরডিবির সমবায় সমিতির কাজ সেরে ছোট ভাই মেহেদীসহ মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে সোনাহাটের দাদা মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের চাপায় দুই ভাই আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাদের রমেক হাসপাতালে নেয়ার পথে বিপ্লবের মৃত্যু হয়। আহত আরেক ভাই রমেক হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিআরডিবি (ইউসিসিলি) এর চেয়ারম্যান ফজলুল হক বলেন, বলদিয়া ইউনিয়নে সমিতির কাজ শেষ করে ফেরার পথে পিকআপ ভ্যানের চাপায় আহত হলে বিপ্লবকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পিকআপ ভ্যানটি জব্দের পর পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। কিন্তু চালক পলাতক রয়েছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কুড়িগ্রামে পিকআপ ভ্যানচাপায় নিহত ১

আপডেট সময় ০৩:১৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১