ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

অভাবের যন্ত্রণায় শেষ হলো তৃপ্তির জীবন

 নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় নিজ বাড়ি থেকে নুসরাত জাহান তৃপ্তি নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (০৫ মে) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর ই আলম সিদ্দিকী জানান, ঈদ কেনাকাটার জন্য উপবৃত্তির টাকা জমিয়ে রেখেছিল তৃপ্তি। কিন্তু অভাবের কারণে ওই টাকা সংসারের কাজে লাগাতে চেয়েছিলেন বাবা আওলাদ হোসেন।

এ নিয়ে সকালে বাবার সঙ্গে মেয়ে তৃপ্তির কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাবা আওলাদ তার মেয়েকে মারধর করে বাড়ি থেকে চলে যান। পরে প্রতিবেশীরা ঘরের ভেন্টিলেটর দিয়ে তৃপ্তির ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

নুর ই আলম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

অভাবের যন্ত্রণায় শেষ হলো তৃপ্তির জীবন

আপডেট সময় ০২:৪৯:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১