ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নওগাঁর রাণীনগরে ড্রাম থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোটার নওগাঁ  : নওগাঁর রাণীনগরে ড্রাম থেকে অজ্ঞাত (৩০) যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার মিরাট ইউনিয়নের মেরিয়া গ্রামের একটি পুকুরে প্লাস্টিকের ড্রামের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, এদিন সকালে ঐ পুকুরে একটি ভাসমান ড্রাম দেখতে পায় লোকজন।

এক সময় ড্রামের ভিতরে পা বের হওয়া দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে পুকুরের মধ্যে ভাসমান প্লাস্টিকের ঐ ড্রাম থেকে মরদেহ উদ্ধার করে। রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, অজ্ঞাত এই লাশের মাথাসহ শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এছাড়া কোমড়ে রশি বাধা ছিল। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, হয়তো অন্য কোথাও তাকে হত্যা করে ড্রামে ভরে এখানে ফেলে রেখে গেছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ড্রাম থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:৪৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১