ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মান্দায় শত্রুতা করে আধা পাকা ধান কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় পূর্ব শত্রুতা এবং জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাতের আধারে এক অসহায় কৃষকের আধাপাকা বোরো ধান কেটে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন।

এ ঘটনায় রবিবার (১৮ এপ্রিল ) বিকেলে ভূক্তভোগী আলী মুনছুর এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে প্রতিপক্ষ একই গ্রামের জানবক্স, হাসান,নাজমুল, মোফাজ্জল বিদ্যুৎ, তোফাজ্জল, ছহির,কহির এবং আব্দার রাকিবসহ আরো কয়েকজনের নাম উল্লেখ করে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ করেন বলে জানিয়েছেন।

জানাগেছে, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত তমির উদ্দিনের ছেলে মুনছুর আলী কবলামূলে প্রাপ্ত ১৮ শতক জমির মধ্যে প্রায় ৫ শতক সম্পত্তিতে বোরো ধান রোপণ করেছিলেন।

এরই একপর্যায়ে রবিবার দিবাগত রাতের কোনো এক সময় ওই বিবাদমান জমির ধান কেটে ফেলে প্রতিপক্ষের লোকজন। এতে ওই ভূক্তভোগীর ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সরেজমিন গিয়ে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোফাজ্জল বিদ্যুৎসহ অন্যান্যরা সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচড়ণ করে বলেন যে, এ বিষয়ে আমরা কোন মন্তব্য করতে রাজি না।

আপনাদের যা করার করেন। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মান্দায় শত্রুতা করে আধা পাকা ধান কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা

আপডেট সময় ০৩:৫৭:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১