ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

একতা কাপুরের বিরুদ্ধে নকলের অভিযোগ!

স্টাফ রিপোর্ট :হিজ স্টোরি’ শিরোনামের একটি ওয়েব সিরিজ নির্মাণ করেছেন একতা কাপুর। ওটিটি প্ল্যাটফর্ম ‘অল্ট বালাজি’র জন্য নির্মিত হয়েছে এটি। শুক্রবার (৯ এপ্রিল) প্রকাশ করা হয়েছে ওয়েব সিরিজের পোস্টার। এটি প্রকাশের পরই নকলের অভিযোগ উঠেছে একতা কাপুরের বিরুদ্ধে।

নেটিজেনদের অভিযোগ ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘এলওইভি’র সঙ্গে মিল পাওয়া গেছে ‘হিজ স্টোরি’ ওয়েব সিরিজের পোস্টার। দুটি পোস্টারেই দেখা গেছে, সাদা বালিশে দুজন পুরুষ শুয়ে আছে। দুজনেই এক পাশে ফিরে। পেছনের জন সামনের জনকে জড়িয়ে ধরে আছে। সামনের জন তার বাম হাত অন্য পুরুষের হাতের ওপরে রেখেছে।

জানা গেছে, সমকামী পুরুষকে ঘিরে তৈরি হয়েছে দুটি সিনেমার গল্প। নেটিজেনরা দুটি পোস্টার পাশাপাশি রেখে নির্মাতাদের সমালোচনা করেছেন। একতা কাপুরকে উদ্দেশ করে নেটিজেনদের কেউ কেউ বলেছেন, ‘আপনারা ঠিক আছেন তো? যদি পোস্টার ডিজাইনার দরকার হয়, আমাকে বলুন। কথা দিচ্ছি খুব বেশি খরচ লাগবে না।’

এদিকে বিষয়টি নজরে এসেছে ‘এলওইভি’র পরিচালক সুধাংশুর। টুইটারে তিনি লিখেছেন, ‘এই ইন্ডাস্ট্রিটা এ রকম কেন? ঘুম থেকে উঠে দেখলাম আমাদের সিনেমার অরিজিনাল পোস্টারটা অল্টবালাজি, জিফাইভের জিনিয়াসরা নির্লজ্জের মতো নকল করেছে।’

যদিও অভিযোগ নিয়ে এখনো মুখ খোলেননি একতা কাপুর বা অল্ট বালাজির কোনো সদস্যই। তবে বিতর্কের জল অনেক দূর যাবে তা নেটিজেনদের কমেন্টস থেকেই ধারণা করা যাচ্ছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

একতা কাপুরের বিরুদ্ধে নকলের অভিযোগ!

আপডেট সময় ০৩:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১