ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

করোনা আক্রান্ত ঐন্দ্রিলা, সঙ্গ দিচ্ছেন অঙ্কুশ

ডেক্স রিপোটার :অবসর উদযাপনের জন্য কিছুদিন আগে মালদ্বীপ গিয়েছিলেন টলিউডের লাভ বার্ডসখ্যাত জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা। মালদ্বীপের সময়টা বেশ উপভোগ করছিলেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিও শেয়ার দিচ্ছিলেন দুজনে। মালদ্বীপ থেকে ২৭ মার্চ কলকাতা ফেরার কথা ছিল এ জুটির।

কিন্তু বাধা দিল করোনা। ২৬ মার্চ টেস্ট করানো পর করোনা পজেটিভ আসে ঐন্দ্রিলার। তারপর থেকে আইসোলেশনে আছেন তিনি। অঙ্কুশ নেগেটিভ হলেও আলাদা থাকছেন না বলে জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে। করোনা আক্রান্ত ঐন্দ্রিলাকে একই রুমে থেকে সঙ্গ দিচ্ছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমকে ঐন্দ্রিলা জানান, রিপোর্ট পজেটিভ হলেও তার মধ্যে করোনার কোনো উপসর্গ নেই। তিনি ক্লান্তি বোধও করছেন না। শরীরও ঠিক আছে। তবুও নিয়ম মেনে মালদ্বীপের একটি রিসোর্টে আইসোলেশনে আছেন তিনি।

অঙ্কুশ-ঐন্দ্রিলা একসঙ্গে থাকছেন তার প্রমাণ পাওয়া গেছে অঙ্কুশের শেয়ার করা একটি ভিডিও থেকে। তাতে দেখা যাচ্ছে হোটেলে শুয়ে আছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। ‘মেয় শায়ের নেহি, দিবানা নেহি’ গানে তালে ঠোঁট মিলিয়েছেন তারা। নেটিজেনদের অনেকেই আলাদা থাকার জন্য বলেছেন অঙ্কুশকে। কিন্তু ভালোবাসার টানে হয়ত প্রিয় মানুষকে ছেড়ে যেতে চাইছেন না এ অভিনেতা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

করোনা আক্রান্ত ঐন্দ্রিলা, সঙ্গ দিচ্ছেন অঙ্কুশ

আপডেট সময় ০২:১৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১