ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় হত্যা মামলায় স্ত্রীর তিন মাস ও স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নওগাঁর আত্রাইয়ে মো. জাহাঙ্গীর প্রামাণিক (৩০) হত্যা মামলায় মো. রেজাউল প্রামাণিক ওরফে লালু (৩৫) নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই মামলায় রেজাইলের স্ত্রী লাকি বেগমকে (৩০) তিন মাসের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে পাঁচ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন আজ মঙ্গলবার দুপুরে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত দুজন আত্রাই উপজেলার কচুয়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ মার্চ কচুয়া উত্তরপাড়া গ্রামের জাহাঙ্গীর প্রামাণিক রাতের বেলা গভীর নলকূপ ঘর পাহারা দিচ্ছিলেন। এ সময় সেখানে হামলা চালিয়ে গলা কেটে তাঁকে হত্যা করা হয়। দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর প্রামাণিকের সঙ্গে রেজাউল প্রামাণিকের বিরোধ চলে আসছিল। জমি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে একাধিকবার কথা–কাটাকাটিও হয়। জাহাঙ্গীর হত্যা ঘটনার পরদিন ৬ মার্চ তাঁর স্ত্রী সাথী বাদী হয়ে রেজাউল প্রামাণিকসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আত্রাই থানায় মামলা করেন।
ওই হত্যা মামলায় আত্রাই থানার পুলিশ পরিদর্শক আবদুল লতিফ খান ২০১৪ সালের ৩০ এপ্রিল রেজাউল করিম ও তাঁর স্ত্রী লাকি বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। দীর্ঘ শুনানি শেষে আজ দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ মামলার রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) সামছুর রহমান এবং আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী এইচ এম জাহাঙ্গীর আলম।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় হত্যা মামলায় স্ত্রীর তিন মাস ও স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ০৪:৩০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১