ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এমপিওভুক্ত হলেন আরও ১১২৮ শিক্ষক-কর্মচারী

স্টাফ রিপোর্টারঃ  দেশে আরও ১ হাজার ১২৮ শিক্ষক ও কর্মচারীকে মান্থলি পেমেন্ট অর্ডারের (এমপিও) আওতায় এলেন। মোট ৯টি অঞ্চল থেকে ১ হাজার ৪২০টি আবেদনের মধ্যে যাচাই-বাছাই করে তাদের এমপিওভুক্ত করা হয়েছে।

আজ সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সংশ্লিষ্ট বিভাগের তিনজন প্রতিনিধি, পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের একজন প্রতিনিধি ও অধিদফতরের ৯টি আঞ্চলিক উপ-পরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা  উপস্থিত ছিলেন। এ ছাড়া মাউশি পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী, উপ-পরিচালক (মাধ্যমিক) আজিজ উদ্দিন যুক্ত ছিলেন।

এ বিষয়ে মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর বেলাল হোসাইন গণমাধ্যমকে বলেন, নিয়মিত এমপিও বৈঠকে মোট ১৪২০টি আবেদন ছিল। এর মধ্যে যাচাই-বাছাই করে ১ হাজার ১২৮ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে। যেসব আবেদনের অসংগতি ছিল, সেগুলো আরও যাচাই করে পরবর্তীতে এমপিও সভায় তোলা হবে।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

এমপিওভুক্ত হলেন আরও ১১২৮ শিক্ষক-কর্মচারী

আপডেট সময় ০৯:৪৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১