ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্টকে গ্রেপ্তার

বলিভিয়ার সাবেক অন্তর্বর্তী প্রেসিডেন্ট জেনিন অ্যানেজ

আন্তর্জাতিক ডেক্সঃ   দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার সাবেক অন্তর্বর্তী প্রেসিডেন্ট জেনিন অ্যানেজকে গ্রেপ্তার করা হয়েছে।

২০১৯ সালে দেশটির সে সময়কার প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিরুদ্ধে জনগণকে ক্ষেপীয়ে তোলা, দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি ও সামরিক অভ্যুত্থানে মদদ দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো।

বলিভিয়ার সরকার বিষয়ক মন্ত্রী কারলোস এডুয়ার্ডো অ্যানেজের গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া পোস্টে তিনি বলেন, জেনিন অ্যানেজকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি এখন পুলিশের হাতে রয়েছেন।

এর আগে শুক্রবার (১২ মার্চ) অ্যানেজের বিরুদ্ধে দেশটির পাবলিক প্রসিকিউটর আনুষ্ঠানিক অভিযোগ আনার মাধ্যমে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।তবে অ্যানেজ সেসব অভিযোগ প্রত্যাখ্যান করে এটাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন। দেশটির চারজন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা ও পুলিশ প্রধানের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে।

অ্যানেজকে গ্রেপ্তারের জন্য বলিভিয়ার সরকার বিষয়ক মন্ত্রী পুলিশের প্রশংসা করেন। তিনি বলেন, ন্যায় বিচারের ক্ষেত্রে পুলিশ ঐতিহাসিক কাজ করেছে।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্টকে গ্রেপ্তার

আপডেট সময় ০১:০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১