ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

আমি ভ্যাকসিন নেওয়ার ‘ডেমো’ করেছি; “মুক্তিযুদ্ধমন্ত্রী”

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

স্টাফ রিপোর্টারঃ  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আমি টিকা নেয়ার পর একজন সাংবাদিকের অনুরোধে টিকা নেয়ার চিত্রটির ডেমো করতে হয়েছে।

আমার টিকা নেয়ার ভিডিও বিটিভি’র কাছে আছে।

শনিবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্ত্রীর এই ডেমো ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিও নিয়ে শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, ১৭ ফেব্রুয়ারি আমি ভ্যাকসিন নিয়েছি। ভ্যাকসিন নেওয়ার পর সচিবের সঙ্গে আমরা যখন বাইরের দিকে যাচ্ছি, ওই সময় একটি চ্যানেলের সাংবাদিক এসে বলেন, তারা ফুটেজ পাননি। ওই সাংবাদিক অনুরোধ করেন, আমি যেন আবার একটু ভ্যাকসিন নেওয়ার ‘ডেমো’ করি। মূলত তার অনুরোধেই আবার একটু ভ্যাকসিন নেওয়ার ডেমো করতে হয়েছে।”

আ ক ম মোজাম্মেল হক আরও বলেন, আমার ভ্যাকসিন নেওয়ার ফুটেজ বিটিভি’র কাছে রয়েছে। কেউ যদি চ্যালেঞ্জ করতে চায় যে আমি ভ্যাকসিন নিইনি, আমি ওই ফুটেজ দেখাতে পারব।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

আমি ভ্যাকসিন নেওয়ার ‘ডেমো’ করেছি; “মুক্তিযুদ্ধমন্ত্রী”

আপডেট সময় ০৮:৫৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১