ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নরসিংদীতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর বেলাব উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।   শুক্রবার (০৫ মার্চ) দুপুরের দিকে উপজেলার বীর বাঘবের গ্রামের টানপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- ওই গ্রামের শাহাদত মিয়ার ছেলে শামিউল ইসলাম ফোয়াদ (৪) ও একই পরিবারের মনির হোসেনের মেয়ে লিজা (৩)। মৃত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালের দিকে খেলার জন্য বাড়ি থেকে বের হয় ফোয়াদ ও লিজা। পরে দীর্ঘক্ষণ হয়ে গেলেও শিশু দু’টি বাড়ি না ফেরায় খোঁজ শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরের পানি থেকে লিজার ভাসমান নিথর দেহ উদ্ধার করা হয়।

কিছুক্ষণ পর একই পুকুর থেকে নিথর অবস্থায় সামিউলকেও উদ্ধার করা হয়। তাৎক্ষণিক শিশু দু’টিকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ  জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ দু’টি হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

নরসিংদীতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

আপডেট সময় ০৭:৫৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১