ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিলেটে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

সিলেট প্রতিনিধি : পারিবারিক কলহের জের ধরে সিলেটে লাকি বেগম (২৭) নামে গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন তার স্বামী বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৩ মার্চ) দুপুরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ কান্দিগাঁও গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ নিহত নারীর স্বামী দানা মিয়াকে আটক করেছে। তিনি ওই গ্রামের সোনা মিয়ার ছেলে।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে দানা মিয়ার ছুরিকাঘাতে তার স্ত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ সময় দানা মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। পারবারিক সূত্র জানায়, দানা ও লাকি দম্পতির দুই সন্তান রয়েছেন।

পারিবারিক কলহের জের ধরে ঝগড়ার একপর্যায়ে দুপুর ১টার দিকে দানা মিয়া ধারালো ছুরি দিয়ে স্ত্রী লাকিকে উপর্যপুরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই লাকি মারা যান। পরে বাড়ি থেকে ছুরিসহ দানা মিয়াকে আটক করা হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিলেটে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

আপডেট সময় ০৭:৫৬:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১