ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

হজে যেতে হলে করোনা ভাইরাসের টিকা নিতে হবে

ধর্ম ডেস্ক: চলতি বছর সৌদি আরবে হজে যেতে হলে আগে থেকেই করোনা ভাইরাসের টিকা নিতে হবে। নাহলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

গত সোমবার সৌদি আরবের ওকাজ পত্রিকায় এ খবর প্রকাশ হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সৌদি স্বাস্থ্যমন্ত্রীর সই করা এক আদেশের বরাতে বলা হয়েছে, যারা হজ করতে চান তাদের জন্য করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক। এটি এ বছর হজের অনুমতি পাওয়ার অন্যতম প্রধান শর্ত হবে বলে জানানো হয়েছে ওই আদেশে।

শুধু হজযাত্রীরাই নন, চলতি বছর হজে যেসব স্বাস্থ্যকর্মী দায়িত্ব পালন করবেন, তাদের জন্যও করোনাভাইরাসের টিকা গ্রহণ বাধ্যতামূলক বলে জানিয়েছেন সৌদি স্বাস্থ্যমন্ত্রী ড. তৌফিক আল-আরাবিয়া।

তিনি বলেন, হজের সময় মক্কা ও মদিনায় যারা স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকবেন, আগে থেকেই তাদের পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এজন্য হজ এবং ওমরাহর সময় একটি বিশেষ কমিটি গঠন করা হবে, যাতে সেখানে কর্মরত স্বাস্থ্যকর্মীদের বাধ্যতামূলক টিকাগ্রহণ নিশ্চিত করা যায়।

মঙ্গলবার সৌদি স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্র ড. মোহাম্মদ আল আবদুল্লাহ আলী বলেন, যারা ইতোমধ্যে করোনা টিকা নিয়েছেন এবং তাদের মধ্যে যদি রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়, তাহলে সেসব লোকের সংস্পর্শে যাওয়া ব্যক্তিদের কোয়ারেন্টাইনের প্রয়োজন হবে না।

সামর্থ্য থাকা মুসলিমদের জন্য জীবনে অন্তত একবার হজ পালন ফরজ। এই হজ থেকেই প্রতি বছর বিপুল অর্থ আয় করে সৌদি সরকার।

প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় গত বছরের মার্চে ওমরাহ পালন স্থগিত করে দেশটি। একই কারণে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হজও গতবার সীমিত আকারে পালিত হয়েছে।

অন্য বছরগুলোতে যেখানে ২০ লাখের বেশি মানুষ হজ করতে মক্কায় যান, সেখানে গত বছর অনুমতি পেয়েছিলেন মাত্র এক হাজারের মতো।

সৌদি আরবের বাইরের কেউ গত বছর হজ করার অনুমতি পাননি। প্রায় আট মাস বন্ধ থাকার পর গত ৪ অক্টোবর থেকে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণের শর্তে ফের ওমরাহ শুরু হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

হজে যেতে হলে করোনা ভাইরাসের টিকা নিতে হবে

আপডেট সময় ০৫:১৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১