ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে সন্ত্রাসীদের হামলায় নিহত ১

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরু সন্ত্রাসী হামলায় মারা গেছেন। মঙ্গলবার (২ মার্চ) সকালে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মিরু উপজেলার আজিমপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি সিংগাইর সরকারি কলেজের ভিপিও ছিলেন। জানা যায়, সোমবার রাত দেড়টার দিকে জয়মন্টপ এলাকার একটি অনুষ্ঠান থেকে এক বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন মিরু। পথে সিংগাইর পুরান বাসস্ট্যান্ড এলাকায় দুটি অটোরিকশা থেকে নেমে ৮/১০ জন যুবক মিরুর ওপর হামলা করে।

পরিবহন শ্রমিক লীগ নেতা আজিমপুর এলাকার আঙ্গুর ও তার ভাই দুলালের নেতৃত্বে তারা হামলা চালায়। এসময় তারা মিরুকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করে।

মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে, আশাকরি অল্প সময়ের মধ্যেই প্রকৃত কারণসহ হামলাকারীদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

মানিকগঞ্জে সন্ত্রাসীদের হামলায় নিহত ১

আপডেট সময় ০৪:০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১