ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় নিকোলার তিন বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের একটি আদালত।

৬৬ বছর বয়সী সারকোজি প্রথম সাজাপ্রাপ্ত সাবেক ফরাসি প্রেসিডেন্ট। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন সারকোজি। এ সময় তিনি এক বিচারককে প্রভাবিত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

বিবিসি জানায়, তিনি ওই বিচারককে ঘুষ হিসেবে মোনাকোয় একটি ভালো চাকরির সুযোগ দিতে চেয়েছিলেন এবং এর বিনিময়ে তার দল সম্পর্কিত চলমান অপরাধ তদন্তের তথ্য চেয়েছিলেন।

এ মামলায় ওই বিচারক জিলবার্ত অ্যাজিবার্ত এবং সারকোজির আইনজীবী থিয়েরি হেজোও একই সাজা পেয়েছেন।

এদিকে, সারকোজির স্ত্রী, সুপারমডেল ও গায়িকা কার্লা ব্রুনি বলেন, এ রায় ‘অর্থহীন জুলুম’। তিনি আরও বলেন, ‘লড়াই চলছে এবং সত্য প্রকাশিত হবে। ’

সারকোজির তিন বছরের কারাদণ্ডের মধ্যে দুই বছর স্থগিত করা হয়েছে। এ ছাড়া সারকোজির বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা এখনও জারি করা হয়নি।

রায়ে বিচারক ক্রিস্তিনে মে বলেন, ‘সারকোজি জানতেন, তিনি অপরাধ করছেন। সারকোজি এবং তার আইনজীবীদের আচরণ মানুষের সামনে ‘বিচারের খুব খারাপ চিত্র উপস্থাপন করেছে। ’

তিনি আরও বলেন, ‘সারকোজি বাসা থেকেই তার সাজা খাটতে পারবেন। নজরদারির জন্য ইলেকট্রনিক ট্যাগ ব্যবহার করতে হবে তাকে। ’

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় নিকোলার তিন বছরের কারাদণ্ড

আপডেট সময় ০১:২৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১