ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মিয়ানমারে বিক্ষোভে পুলিশের গুলিতে ২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে পুলিশ গুলি চালানোয় অন্তত দু’জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।রোববার (২৮ ফেব্রুয়ারি) দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুন এবং দক্ষিণাঞ্চলের শহর দাওয়েতে বিক্ষোভকারীদের ওপর স্টান গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করে এবং ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ সময় দু’জন বিক্ষোভকারী নিহত হন।

মিয়ানমার নাও মিডিয়া গ্রুপ টুইটারে একটি ভিডিও পোস্ট করে, যেখানে ইয়াঙ্গুনের হলেদান সেন্টার সড়কের মোড়ের কাছে আহত এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। পোস্টে বলা হয়, ওই ব্যক্তিকে ‘বুকে গুলি করা হয়েছে’।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক। গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নিয়ন্ত্রণ নেয় দেশটির সেনাবাহিনী।

এ ঘটনার পর পরই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মিয়ানমার। সেনাবাহিনীর চোখ রাঙানি এবং পুলিশের দমনপীড়ন উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন মিয়ানমারের সব শ্রেণি-পেশার মানুষ।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

মিয়ানমারে বিক্ষোভে পুলিশের গুলিতে ২ জন নিহত

আপডেট সময় ০১:৩৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১