ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রাজশাহীতে ধান চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরের স্থানীয় এক মসজিদ থেকে ধান চুরির ঘটনাকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষে প্রাণ হারিয়েছেন কোব্বাস আলী (৬০) নামের এক বৃদ্ধ। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের খয়রা মাটিকাটা গ্রামে এ ঘটনাটি ঘটে।

মৌগাছীর ইউপি চেয়ারম্যান আল-আমিন বিশ্বাস বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনা সম্পর্কে তিনি বলেন, কোব্বাস আলী খয়রা গ্রামের বাসিন্দা এবং খয়রা জামে মসজিদের সভাপতি। কয়েকদিন আগে মসজিদে দান করা ২০ কেজি ধান চুরি হয়।

গ্রামবাসীরা অভিযোগ করেন- কোব্বাস আলীর ভাগ্নে সাদ্দাম হোসেন (২০) ধানগুলো চুরি করেছে। এ নিয়ে সালিশ বসে। আমি ব্যাপারটি মীমাংসাও করে দেই। কিন্তু মুসল্লিরা তা মেনে নেননি।

তিনি আরও জানান, শনিবার রাত ৮টার দিকে এলাকার কয়েকজনের সঙ্গে বিষয়টি নিয়ে কোব্বাস আলীর বাক-বিতণ্ডা হয়। এরই একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যায়। এতে কোব্বাস আলী ও তার দুই ছেলে আহত হন।

অপরদিকে সংঘর্ষে গ্রামবাসীদের মধ্যেও চার-পাঁচজন আহত হন। সকল আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে গুরুত্বর আহত বৃদ্ধ কোব্বাস আলীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতে খয়ের আলম বলছেন, গ্রামে দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সময়মতো পুলিশ না পৌঁছালে পরিস্থিতি আরও খারাপ হতে পারতো।

তিনি আরও জানান, ওই সময় সংঘর্ষে গুরুতর আহত কয়েকজনকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দ্রুত স্থানান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রাজশাহীতে ধান চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ১২:৪৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১