ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

চরমোনাই ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে নদীতে ট্রলারডুবি

বরিশাল প্রতিনিধি: বরিশালে চরমোনাই দরবার শরিফের তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে কীর্তনখোলা নদীতে মুসল্লিদের নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি। চরমোনাই মাহফিলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদর নৌ-থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জয়নাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাহফিল শেষে চরমোনাই ঘাট থেকে সকাল সাড়ে ১০টার দিকে ৪০ থেকে ৪২ জন মুসল্লি একটি কাঠের তৈরি ইঞ্জিন চালিত ট্রলারে করে বরিশাল নগরীর উদ্দেশে রওনা হন।

কিছুটা দূরে গেলে আরেকটি স্টিল বডির ট্রলার ওই ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে কাঠের তৈরি ট্রলারটির তলা ফেটে তলিয়ে যায়। এ সময় ঘাটে থাকা অন্য ট্রলার ও নৌকা তাদের উদ্ধারে এগিয়ে যায়।

এসআই জয়নাল আরও জানান, ট্রলার ডুবির ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ওই ট্রলারে থাকা সব যাত্রীকে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করেছে। তারা সবাই সুস্থ আছেন।

এর আগে, শনিবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে বরিশালের কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত চরমোনাইর ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামেয়া রশিদিয়া আহসানাবাদ মাদরাসার (ফাল্গুনের) বার্ষিক মাহফিল।

এতে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ধর্মপ্রাণ মুসল্লিদের বিশাল এ গণ জমায়েতে আখেরি মোনাজাত পরিচালনা করেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

চরমোনাই ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে নদীতে ট্রলারডুবি

আপডেট সময় ০৬:০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১