ঢাকা ১১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

মুন্সিগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মুন্সিগঞ্জ  প্রতিনিধি: মুন্সিগঞ্জের সদর উপজেলায় রীমা আক্তার (২৫) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৫টায় মুন্সিগঞ্জ পৌরসভার রনছ এলাকায় ওই নারীর বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রীমা রনছ এলাকার কাতার প্রবাসী সুজনের স্ত্রী। আনাস নামে তাদের চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

নিহত রীমার চাচা কাওসার আহমেদে ও বোন তামান্না আক্তার জানান, দীর্ঘদিন যাবত নানা কারণে রীমাকে নির্যাতন করে আসছিল তার শ্বশুর-শাশুড়ি ও ননদরা। প্রবাসী স্বামীও নানা কারণে প্রায় কটুকথা বলতো তাকে।

তারা আরও বলেন, ‘শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৪টায় রীমা আত্মহত্যা করে মারা গেছে বলে খবর দেয়া হয়। ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখি পুলিশ ওড়নায় ঝুলানো লাশ নামিয়ে খাটে রেখেছে।

পরিকল্পিতভাবে শ্বশুরবাড়ির লোকজন রীমাকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই’। এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও রীমার শ্বশুরবাড়ির কাউকে পাওয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই নারীর বসতঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন তিনি। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

মুন্সিগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৪:৫৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১