ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ১৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ১৭ জন ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। খবর আরব নিউজের।

সংস্থাটির পরিচালক রামি আব্দুল রহমান বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, মার্কিন হামলায় গোলাবারুদভর্তি তিনটি লরি ধ্বংস হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় অন্তত ১৭ যোদ্ধা নিহত হয়েছেন।

নিহতরা সবাই ইরাকের ইরানপন্থী প্যারামিলিটারি সংগঠন পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের সদস্য বলে দাবি করেছেন এ কর্মকতা।

এর আগে, বৃহস্পতিবার রাতে সিরিয়ায় বেশ কিছু সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমতি নিয়ে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী।

যুক্তরাষ্ট্রের দাবি, সিরিয়ার স্থাপনাগুলো ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ব্যবহার করত। সম্প্রতি ইরাকে মার্কিনিদের লক্ষ্য করে রকেট হামলার জবাবে এই বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন।

মার্কিন মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে রাতে পূর্ব সিরিয়ায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ১৭ জন নিহত

আপডেট সময় ০৬:৪৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১