ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

পিরোজপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৫

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চাচ-চাচীসহ পাঁচজন আহত হয়েছেন।  

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ হোসেন  বিষয়টি নিশ্চিত করেন।হামালায় আহতরা হলেন- চাচা আব্দুল বারেক হাওলাদার (৮০), স্ত্রী নাছিনা বেগম (৭০), ছেলে নান্নু হাওলাদার (৩০), পুত্রবধূ রুবি বেগম (২৫) ও ছেলে শহিদুল ইসলাম (৪৫)।

এদের মধ্যে গুরুতর আহত চাচা আব্দুল বারেককে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আহত আব্দুল বারেকের জামাতা মিলন গাজী  জানান, তার শ্বশুর আব্দুল বারেকের সঙ্গে তার ভাইরপো রহিম হাওলাদারের জমি নিয়ে বিরোধ চলছিল।

এ বিরোধ নিস্পত্তিতে তিনি (আব্দুল বারেক) থানার আশ্রয় নেন। এতে ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার ভাইরপো রহিমের নেতৃত্বে সাত-আটজন দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ তাদের ওপর হামলা চালায়।

সে সময় তাদের পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। তিনি আরও জানান, ওই জমি নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলছে। বিরোধ নিম্পত্তিতে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক অনুষ্ঠিত হয়।

এ ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছেন। তাই তাদের কোনো সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি।

এসআই মো. ফরিদ হোসেন জানান, জমি নিয়ে এ হামলার ব্যাপারে এখনো কোনো মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

পিরোজপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৫

আপডেট সময় ১২:২৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১