ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ বরেন্য লেখক ”সৈয়দ আবুল মকসুদ” আর নেই

ছবিঃ সৈয়দ আবুল মকসুদ (ফাইল ছবি)

স্টাফ রিপোর্টারঃ    দেশ বরেণ্য লেখক, গবেশক, প্রাবন্ধিক, সাংবাদিক ও খ্যাতিমান কলামিস্ট “সৈয়দ আবুল মকসুদ” আর নেই।

মঙ্গলবার সন্ধ্যায় তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সৈয়দ আবুল মকসুদের ছেলে সৈয়দ নাসিফ মকসুদ গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকালে বাবা হঠাৎ করে শ্বাসকষ্টে ভুগলে আমরা তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসি। পরে সেখানে তিনি সন্ধ্যার দিকে মারা যান।

উল্লেখ্য, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সৈয়দ আবুল মকসুদ বাংলাদেশের রাজনীতি, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে নানা বই ও প্রবন্ধ লিখেছেন। বিখ্যাত সাহিত্যিক ও রাজনীতিবিদদের জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক প্রবন্ধ লিখেছেন।

ট্যাগস

দেশ বরেন্য লেখক ”সৈয়দ আবুল মকসুদ” আর নেই

আপডেট সময় ০৮:৪৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১