ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চাঁপাইনবাবগঞ্জে ঘাতক ট্রাক কেড়ে নিলো ২ জনের প্রাণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানীহাটি রশিকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের কালুপুর দক্ষিণ গ্রামের সালেকুজ্জামানের ছেলে আব্দুল হামিদ (২৪) ও একই এলাকার রাশেদের ছেলে আব্দুর রহিম (২৮)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, ‘দুপুরে হামিদ ও রহিম মোটরসাইকেলযোগে শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন।

মোটরসাইকেলটি রানীহাটি রশিকনগর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তারা মারা যান।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় চালককে আটক করেছে পুলিশ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চাঁপাইনবাবগঞ্জে ঘাতক ট্রাক কেড়ে নিলো ২ জনের প্রাণ

আপডেট সময় ০৬:৩৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১