ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আবারও প্যারিস জলবায়ু চুক্তিতে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতায় এসেই প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেটি কার্যকর হয় গত নভেম্বরে। কিন্তু দায়িত্বগ্রহণের মাত্র একমাসের মাথায় দেশটিকে আবারও ওই চুক্তিতে ফিরিয়ে নিলেন জো বাইডেন।

গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক এ চুক্তিতে ফিরেছে যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই জোরদার এবং আগামী তিন দশকের মধ্যে কার্বন নিঃসরণ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে বাইডেন প্রশাসনের পরিকল্পনার অংশ হিসেবেই প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরেছে যুক্তরাষ্ট্র।

এ বিষয়ে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, জলবায়ু পরিবর্তন ও বিজ্ঞান কূটনীতি আমাদের পররাষ্ট্রনীতির আলোচনায় আর কখনোই আসবে না। জলবায়ু পরিবর্তনের প্রকৃত হুমকি চিহ্নিত করা ও বিজ্ঞানীদের কথা মেনে চলাই হবে আমাদের পররাষ্ট্রনীতির প্রথম অগ্রাধিকার।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে ২০১৫ সালের ডিসেম্বরে প্যারিসের এক সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি মোকাবিলার লক্ষ্যে জলবায়ু চুক্তিতে সম্মত হন বিশ্বনেতারা। এতে সই করে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ২০০টি দেশ।

তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তিকে যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হিসেবে অ্যাখ্যায়িত করেন। তার দাবি ছিল, এই চুক্তির কারণে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, আর লাভ হবে চীন-ভারতের মতো দেশগুলোর।

জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের প্রথম দিনই যুক্তরাষ্ট্রকে প্যারিস চুক্তিতে ফেরানোর একটি আদেশে সই করেন। এর ঠিক ৩০ দিন পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে চুক্তিতে ফিরল দেশটি। বিজ্ঞানী, পরিবেশবাদী এবং বিদেশি কূটনীতিকরা বাইডেন প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

সূত্র: রয়টার্স, এএফপি

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

আবারও প্যারিস জলবায়ু চুক্তিতে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০২:৪৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১