ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডায় গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার ম্যানিটোবায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উইনিপেগ শহর থেকে ১১৫ কিলোমিটার দূরে আরবর্গ শহরের উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আদিত্য নোমান, আরানুর আসাদ চৌধুরী ও রসুল বাঁধন। তাদের বয়স ২৩ থেকে ২৫ বছরের মধ্যে। তিনজনই ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন।

এ বিষয়ে বাংলাদেশি কমিউনিটির আবদুল বাতেন জানান, নিহত ৩ ছাত্র ম্যানিটোবা শহরে নর্দার্ন লাইফের অরোরার আলোকচ্ছটা দেখতে গিয়েছিলেন। ফেরার পথে এ দুর্ঘটনার কবলে পড়েন তারা। কমিউনিটিতে তারা জনসেবামূলক কর্মকাণ্ডে ব্যাপক পরিচিত ছিলেন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

কানাডায় গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত

আপডেট সময় ১২:২৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১